Skip to main content

Posts

Showing posts from 2019

বিশ্বের বৃহত্তম ১০টি শপিং মল

বিশ্বের বৃহত্তম শপিং মল নিয়ে এই অ্যালবাম। সানওয়ে পিরামিড : এটি মালয়েশিয়াতে অবস্থিত। অনেক বিদেশি পর্যটক এখানে কেনাকাটা করতে আসেন। এসএম সিটি নর্থ : ফিলিপাইনে অবস্থিত এ শপিং মলটি দেখতে অনেক সুন্দর। পার্সিয়ান গালফ কমপ্লেক্স : এ শপিং মলটি ইরানের সিরাজ নগরীতে অবস্থিত। নিউ সাউথ চায়না মল : চীনের ডনগুয়ান অঞ্চলে এই শপিং মলটি অবস্থিত। মিড ভ্যালি মেগামল : মালয়েশিয়াতে এই শপিং মলটির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। ইশফাহান সিটি সেন্টার : এই শপিং মলটি ইরানে অবস্থিত। গোল্ডেন রিসোর্সেস মল : চীনের বেইজিংয়ে অবস্থিত এই শপিং মলটিতে সব সৌখিন মানুষ কেনাকাটা করতে আসেন। সেভাহির মল : তুরস্কের ইস্তাম্বুলে রয়েছে এই শপিং মল। সেন্ট্রাল ওয়ার্ল্ড : থাইল্যান্ডের ব্যাংককে এই শপিং মলটি অবস্থিত। ওয়ান উটামা সেলাঙ্গর : মালয়েশিয়ার এই শপিং মলটিতে সব মূল্যবান পণ্য সামগ্রী পাওয়া যায়।

পাখির চোখে বিশ্বের ১০টি শহর

বিশ্বের দশটি সেরা শহর নিয়ে এই অ্যালবাম। কেপটাউন : সুন্দর এই শরটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। আমস্টারডাম : নেদারল্যান্ডসের আমস্টারডমাম শহরটি দেখতে অনেক সুন্দর। বার্সেলোনা : স্পেনের এই শহরটি অনেক উন্নত। দুবাই : সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরটি দিনকে দিন উন্নতির স্বর্ণ শিখরে আরহণ করছে। সান সিটি : মার্কিন যুক্তরাষ্ট্রের সব শহরের মধ্যে এটি অন্যতম। ভেনিস : বিশ্বের সব দেশেই ইতালির ভেনিস শহরের সুনাম রয়েছে। নিউইয়র্ক সিটি : মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরটি বিশ্বের সব মানুষের কাছে প্রিয়। মেক্সিকো সিটি : পাখির চোখে মেক্সিকো সিটির সৌন্দর্য। প্যারিস : চিরসুন্দরের শহর ফ্রান্সের প্যারিস। পাখির চোখে দেখতে এই শহরটি অনেক ভালোলাগে। গিজা : মিশরের গিজা শহরের পিরামিড পাখির চোখে দেখতে অনেক ছোট লাগছে।

ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে

ফেসবুকে অনেকের প্রোফাইল বা পেজের নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন! কিন্তু কেন? এমন প্রশ্ন মনে হতে পারে। কারণ সবার নামের পাশে তো এমনটি নেই। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এই টিক চিহ্নকে বলা হয় ব্লু ব্যাজ। যথাযথ নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ‘ভেরিফাই’ করলে এই ব্লুজ পেজ পাওয়া যায়। প্রোফাইল বা পেজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে দীর্ঘদিন ধরেই এই সুবিধা দিচ্ছে ফেসবুক। ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে- - প্রথমে  এই ঠিকানায়  প্রবেশ করুন। - এরপর পেজ বা প্রোফাইল নির্বাচন করুন। - প্রোফাইল হলে নির্ধারিত বক্সে প্রোফাইলে লিংক দিন। - অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন। - অফিসিয়াল পেজের লিঙ্ক দিন। - Additional Information বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন। - এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন। তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনে বিরক্ত হন অনেকেই। প্রয়োজনের চেয়ে অনেক সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশন এর অন্যতম কারণ। আজ আপনাকে জানাবো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের নোটিফিকেশন বন্ধ করার উপায় - হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন এজন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এরপর নোটিফিকেশনে যেতে হবে। এখানে কনভার্সেশন টোন্স বক্স আনচেক করতে হবে। এরপর সব গ্রুপের নোটিফিকেশন বন্ধ হবে। তবে আপনারা আলাদা আলাদা গ্রুপে গিয়েও তা মিউট করতে পারবেন। ফেসবুকে নোটিফিকেশন বন্ধ করুন নিজের অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকের অ্যাপ ওপেন করুন। এবার এখানে তিনটি হরাইজেন্টাল লাইন দেখা যাবে। এখানে ক্লিক করুন এবং এখানে সোয়াইপ ডাউন করে নোটিফিকেশন সেটিংসে অপশন পাবেন। এতে ট্যাপ করে এখানে নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে, যা বন্ধ করতে চান তার ওপর ক্লিক করুন। এবার এ পরিবর্তন সেভ করুন। ইন্সটাগ্রামে নোটিফিকেশন বন্ধ করুন বন্ধুদের একাধিক পোস্টের নোটিফিকেশন বন্ধ করতে চাইলে প্রথমে ইন্সটাগ্রামে যান। এখানে এর নোটিফিকেশন সেকশন বন্ধ করুন। এজন্য ইন্সটাগ্রাম ওপেন করতে হবে। এরপর আপনার প্রোফাইল আইক...

সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন

সামনে যা পেলাম তাই পেটে চালান করে দিলাম, এমন মনোভাব থেকে বের হয়ে এসেছে বেশিরভাগ নারী। এখন তারা নিজের শরীর সম্পর্কে অনেক বেশি সচেতন। খাওয়াদাওয়া থেকে শরীরচর্চা সবটাই করেন মেপে। কোন খাবারটি কীভাবে ও কতটুকু খেলে শরীর ঠিক থাকবে, সেদিকে থাকে তীক্ষ্ণ নজর। নিজেরা তো বটেই, তারা চান তাদের প্রেমিক বা স্বামীও যেন খাবার এবং নিজের শরীর নিয়ে একটু সচেতন হয়। সবাই এখন বাহ্যিক আকর্ষণে বিশ্বাসী। নিজেকে সুন্দরী প্রমাণের জন্য কত রকম প্রচেষ্টা করে নিজেকে ঝরঝরে রাখে। কারণ সুন্দর ছিপছিপে ফিগার, লম্বা এবং ফর্সা ছাড়া তাকে যেন ঠিক সুন্দরী বলা যায় না- এমনই মনোভাব তৈরি করেছে সমাজ। পাত্র-পাত্রী বিভাগের বিজ্ঞাপনেই তা স্পষ্ট। সম্প্রতি গবেষণা কিন্তু উল্টো কথা বলছে। গবেষকরা জানাচ্ছেন, কোনো পুরুষ জীবনে সুখী হতে চাইলে অবশ্যই তার মোটা মেয়ে  বিয়ে করা উচিত । কারণ হিসেবে বলা হচ্ছে, স্বভাবের দিক দিয়ে মোটারা অনেকটা চুপচাপ হন। কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেও সময় নেন। স্লিম মেয়েদের তুলনায় মোটা মেয়েরা স্বামীদের অনেক অনেক ভালো রাখেন। শুধু তাই নয়, স্বামীর চাহিদা-প্রয়োজনও দ্রুত বুঝতে পারেন। পাত্রী চেয়ে বিজ...

পোস্টে লাইকের সংখ্যা গোপন রাখবে ফেসবুক

ফেসবুকে নিজের পোস্ট ছাড়া অন্য কারও পোস্টে আর দেখা যাবে না লাইক সংখ্যা। এই অপশন তুলে নেয়ার চিন্তাভাবনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই কোন পোস্টে কত লাইক পড়বে তা জানা যাবে না। সম্প্রতি সাতটি দেশে ইনস্টাগ্রামের জন্য এই ফিচারের পরীক্ষা চলছে। ইনস্টাগ্রামের মতো সিদ্ধান্তটি ফেসবুকেও চালু হতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞ জেন ম্যানচুন ওং-এর মতে, ফেসবুক পোস্টে কত লাইক পড়েছে তা গোপন রাখার ফিচারের ওপর পরীক্ষা করছে এবং এই ফিচারটি বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য সুবিধাজনক হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, ফেসবুক নিউজফিড পোস্ট থেকে লাইকের সংখ্যা গোপন রাখবে, এতে অনেক ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে। ইনস্টাগ্রামে পরীক্ষার সময় পোস্টদাতা কত লাইক পেলেন, তা জানতে পারেন কিন্তু তার অনুসারীরা তা দেখতে পাননি। তবে এ পরীক্ষার ফল এখনও প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

Ayna sathe Full song | Monir khan ft sedin bristy cilo | 2019 | Monir Hashmi

Ayna sathe Full song | Monir khan ft sedin bristy cilo | 2019 | Monir Hashmi view this song...

Monir Hashmi Akash

                                                                                                                                          V isit My Page :             Monir Hashmi Akash               

গুগল ম্যাপে সঠিক রাস্তা না দেখালে যা করবেন

রাস্তায় বের হয়ে সমস্যায় পড়েছেন। মানুষকে জিজ্ঞাসা করেও বুঝতে পারছেন না আপনার গন্তব্যে পৌঁছাবেন কিভাবে। এমন সময় অনেকের সঙ্গী হয় গুগল ম্যাপ। তবে অ্যাপ ঠিকঠাক কাজ না করার অভিযোগ অনেকের। ফোনেরই কিছু সাধারণ সেটিংস এর কারণে গুগল ম্যাপে সঠিকভাবে রাস্তা দেখায় না। এর ফলে নেভিগেশন-এ সমস্যা হয়। বিভিন্ন কারণে ভুল লোকেশন দেখায় গুগল ম্যাপ। কম জিপিএস সিগন্যাল, কম্পাস ক্যালিব্রেট করা না থাকা ইত্যাদি কারণে সমস্যা দেখা যেতে পারে অ্যাপে। তবে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে তার আগে গুগল কিভাবে লোকেশান ট্র্যাক করে জানা প্রয়োজন। গুগল বিভিন্ন পদ্ধতিতে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করে থাকে। ১. জিপিএস - প্রায় ২০টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ফোনের জিপিএস অবস্থান ট্র্যাক করতে পারে গুগল।  ২. ওয়াই ফাই - ফোন ওয়াই ফাই এর সঙ্গে যুক্ত থাকলে সেই ওয়াই ফাই এর লোকেশন থেকে ফোনের ওয়াই ফাই লোকেশন ট্র্যাক করতে পারে গুগল ম্যাপ। ৩. মোবাইল নেটওয়ার্ক - মোবাইল নেটওয়ার্ক এর অবস্থান থেকেও ফোনের অবস্থান জানতে পারে গুগল ম্যাপ।  এই সিগন্যালগুলো কম ক্ষমতাসম্পন্ন হলেই সঠিকভাবে ব্যবহারকারীর লোকেশন...

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে

স্মার্টফোন ছাড়া যেন এখন চলেই না। বিনোদন কিংবা কাজের জন্য দিনের অনেকটা অংশ কাটে ফোনের পর্দায়। কিন্তু সারাদিন ফোন ব্যবহার করতে গেলে তো ফোনের ব্যাটারি টিকে থাকাও প্রয়োজন। তা না হলেই চার্জার, পাওয়ার ব্যাঙ্কের ঝক্কি তো রয়েছেই। আজ আপনাকের জানাবো এমন কিছু টিপস যা চিন্তায় রাখলে ব্যাটারি অনেক দিন ভালো থাকবে। দেখে নিন, ফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে- ১) চার্জ দেওয়ার জন্য ফোনের সঙ্গে দেওয়া চার্জারটি ব্যবহার করুন। অন্য কোনও ফোনের চার্জার বা দোকান থেকে কেনা অন্য চার্জার যত সম্ভব কম ব্যবহার করুন। ২) ফোনের ব্যাটারি ১০% বা ৫% না হওয়া পর্যন্ত চার্জ না দেওয়াই ভাল। বার বার চার্জ দিলে ফোন অহেতুক গরম হয়। ৩) ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলেই চার্জার থেকে খুলে নিন। সারা রাত চার্জে বসিয়ে রেখে দেবেন না। ব্যাটারির পক্ষে এটি যেমন ক্ষতিকর, তেমনই বিপদজনক। ৪) ফোনের ব্যাটারি সেভার বলে একটি অপশন থাকে। ফোনের ব্যাটারি কমের দিকে থাকলে সেই অপশনটি অন করে দিতে পারেন। ৫) ফোনের পর্দার ব্রাইটনেস্ রাখুন কমের দিকে। চোখও ভাল থাকবে। ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে। ৬) ফোনের সেটিংসে যান। সেখানে Apps & notificati...

বিশ্বের প্রথম স্মার্টফোন কেমন ছিল?

স্মার্টফোন ছাড়া যেন এক মিনিটও চলতে পারি না। ফোন বা মেসেজ করা ছাড়াও, কেনাকাটা, ব্যাংকিং, সিনেমা দেখা, গান শোনা, খবর দেখা- স্মার্টফোনের দৌলতে প্রায় সব কিছুই এখন হাতের মুঠোয়। জানেন কি প্রথম স্মার্টফোন কবে তৈরি হয়েছিল? কারা তৈরি করেছিল বিশ্বের প্রথম স্মার্টফোন? কী কী ফিচার ছিল সেই ফোনে? আসুন জেনে নেওয়া যাক- ১৯৯৪ সালে আইবিএম আর মিতসুবিসি ইলেক্ট্রিক কর্পোরেশন যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম স্মার্টফোন। ফোনটির নাম সিমন। এটিই বিশ্বের প্রথম স্মার্টফোন, যে ফোনে কোনও কি-প্যাড ছিল না। এখনকার স্মার্টফোনের মতোই টাচস্ক্রিনে ভেসে ওঠা নম্বরে আঙুল ছুঁইয়ে কল করতে হতো। ফোনটির দৈর্ঘ্য ছিল ৮ ইঞ্চি, চওড়ায় ২.৫ ইঞ্চি এবং ফোনটি ১.৫ ইঞ্চি পুরু ছিল। ওজন ছিল ৫০০ গ্রাম। বিশ্বের প্রথম স্মার্টফোনের মেমরি ছিল মাত্র ১ এমবি। ফোনের ব্যাটারিও ছিল খুবই দুর্বল। কারণ একবার ফুল চার্জ দেওয়ার পর মাত্র ১ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। তবে ইমেল, গেমিং-এর মতো একাধিক সুবিধা ছিল এই ফোনে। ১৯৯৪ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রে উন্মুক্ত হয় সিমন। দাম ছিল ৮৯৯ ডলার। সে সময় এক বছরের মধ্যে মোট ৫০ হাজার ইউনিট সিমন ...

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা

জরিপের নামে দেশের বিভিন্ন স্থানে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিচ্ছে একটি চক্র। আঙুলের ছাপ নিয়ে প্রতারণা করা হতে পারে বলে আশঙ্কা করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সরকার কোনো এলাকাতেই জরিপের নামে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে না। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সবাইকে এসএমএস করে বিষয়টিতে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। ওই এসএমএস বার্তায় বিভাগ জানিয়েছে, ‘কোনো কোনো এলাকায় জরিপের নামে কেউ কেউ বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে। জরিপের নামে সরকার আঙুলের ছাপ সংগ্রহ করছে না। এই ধরনের আঙুলের ছাপ নিয়ে প্রতারণা ও অপরাধের জন্য ব্যবহৃত হতে পারে। এদেরকে আঙুলের ছাপ দেবেন না।

কেন কিছু মানুষ স্বপ্ন ভুলে যায়?

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত কেউ কেউ স্বপ্ন মনে রাখতে পারে। কারও কারও আবার স্বপ্ন দেখার বিষয়টি মনে থাকলেও, কী দেখেছে তা আর মাথায় থাকে না। বিজ্ঞানীদের কাছে অবশ্য এর ব্যাখ্যা আছে। তারা বলছেন, কিছু মানুষ স্বপ্নের বিষয়বস্তু মনে রাখতে পারেন না। এর কারণ লুকিয়ে আছে তাদের ঘুমানোর পদ্ধতি এবং শরীরের কিছু রাসায়নিক পদার্থের কর্মপ্রক্রিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যখন আমরা ঘুমাই, তখন আমাদের মস্তিষ্ক চারটি ভিন্ন ভিন্ন ধরনের মানসিক অবস্থার মধ্য দিয়ে যায়। চূড়ান্ত পর্যায়টির নাম হলো র‌্যাপিড আই মুভমেন্ট বা আরইএম। এই পর্যায়ে ঘুমের সময় একজন ব্যক্তির চোখের পাতা দ্রুত কাঁপতে থাকে। এ সময় হৃদপিণ্ডের গতি ধীর হয় আসে এবং মানুষের শরীর আটোনিয়া নামের একটি অবস্থায় চলে যায়। এ সময় মানবদেহ নিষ্ক্রিয় অবস্থায় চলে যায় এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করা যায় না। ঠিক এই পরিস্থিতিতে স্বপ্ন দেখার ক্ষেত্রে মানব মস্তিষ্কের দুটি রাসায়নিক পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো হলো—এসিটোকোলিন ও নোরাপিনাফ্রিন। এসিটোকোলিনের উৎপাদন যত বাড়ে, মস্তিষ্কের কর্মতৎপরতা তত বেড়ে যায়। স্বপ্নের বিষয়বস্তু একজনের কাছে ক...

মেসেঞ্জার চালানোর ১০ কৌশল

ফেসবুক মেসেঞ্জার অনেকেই অনলাইনে চ্যাট করার জন্য ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করেন। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় মেসেজিং অ্যাপ মেসেঞ্জার। বিশ্বের ১৩০ কোটির বেশি ব্যবহারকারী প্রতি মাসে মেসেঞ্জার ব্যবহার করছেন। মেসেঞ্জারে চ্যাট করার সুবিধার জন্য বেশ কিছু দারুণ ফিচার যুক্ত করেছে ফেসবুক। এ কৌশলগুলো জানা থাকলে আপনার চ্যাটিং আরও মজার হয়ে উঠবে। জেনে নিন ১০ কৌশল: ১.  ডাকনাম যুক্ত করা:  ফেসবুকে কার সঙ্গে চ্যাট করছেন, তা বুঝতে দিতে চান না? আপনি চাইলে ফেসবুক চ্যাটে ডাকনাম পরিবর্তন করে ফেলতে পারেন। নিজের ও বন্ধুর দুজনের নামই বদলে ফেলা যাবে এতে। নাম পরিবর্তনের জন্য মেসেঞ্জার অ্যাপের কারও সঙ্গে চ্যাটের পাতায় যান। ওই পাতার ডান কোনায় ইংরেজি ‘আই’ অক্ষরটির ওপর চাপ দিন। নিকনেমের যে অপশন আছে, তাতে চাপ দিন। পছন্দের ডাকনাম দিয়ে ‘সেট’ নির্বাচন করে দিন। ২.  চ্যাট বন্ধ করা:  অনেকেই মেসেঞ্জারে এটা-সেটা প্রতিনিয়ত লিখতেই থাকেন। এতে আপনার অন্য কাজে মনোযোগ নষ্ট হতে পারে। প্রতিমুহূর্তে ফেসবুক মেসেঞ্জারের বার্তা দেখা সম্ভব হয় না। আপনি চাইলে ওই আলাপচারিতা বন্ধ করে দিতে পারেন। মেসেঞ্জার অ্যাপ গিয়ে যে আ...

নতুন মেসেজিং অ্যাপ আনছে ফেসবুক

মানুষ এখন যোগাযোগের ক্ষেত্রে নানা রকম মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। ফেসবুকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলো এখন দারুণ জনপ্রিয়। এরপরও আরেকটি পৃথক বার্তা আদান–প্রদান করার সেবা তৈরিতে হাত দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এই অ্যাপ্লিকেশনের নাম হতে পারে ‘থ্রেডস’। যাঁরা বন্ধুদের সঙ্গে বেশি তথ্য শেয়ার করতে চান, অ্যাপ্লিকেশনটি মূলত তাঁদের লক্ষ্য করেই তৈরি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটি ইনস্টাগ্রামের সঙ্গী হিসেবে চালু করতে চাইছে ফেসবুক। অ্যাপটিতে স্বয়ংক্রিয়ভাবে অবস্থান, গতি, ব্যাটারির চার্জ প্রভৃতি তথ্য শেয়ার হয়ে যাবে। এ ছাড়া সামাজিক যোগাযোগের অন্যান্য কনটেন্ট, যেমন: ছবি ও টেক্সট শেয়ার করা যাবে। অ্যাপটি শুধু ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে ব্যবহারের জন্যই চালু করছে। এখন অ্যাপটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। অ্যাপটি কবে নাগাদ চালু হবে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ। চলতি বছরের শুরুর দিকে ডাইরেক্ট নামের একটি অ্যাপ্লিকেশন থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল ফেসবুক। এ অ্যাপটি মূলত ...

ভাইবার এখন বাংলায়

বাংলা ভাষায় নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) চালু করেছে মেসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার। এখন থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা বাংলায় খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। রাকুটেন ভাইবারের জ্যেষ্ঠ পরিচালক অনুভব নায়ার বলেন, ভাইবার বর্তমানে বাংলাদেশে দ্রুত অগ্রসরমাণ চ্যাট অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্যতম। ইতিমধ্যে অ্যাপটি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইংরেজির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বাংলায় ইউজার ইন্টারফেস চালু করার। যাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারে। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ধারণা নিয়ে আসার। যেন খুব সহজেই অ্যাপটি ব্যবহার করা যায় এবং সেই সাথে এর ব্যবহারকারীর সাথে সম্পৃক্ততা বজায় রাখা যায়। উল্লেখ্য, ভাইবার ২০১৬ সালে বাংলায় স্টিকার প্যাক চালু করে। এ অ্যাপের স্টিকারগুলোতে বাংলা বিভিন্ন ধরনের ক্যারেক্টর রয়েছে, যা ব্যবহারকারীদের ভাব প্রকাশের ক্ষেত্রে নানা ধরনের ও আকর্ষণীয় স্টিকার সরবরাহ করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত এবং কমিউনিটি পর্যায়ে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাইবার ব্যবহা...

সুন্দর ছবির জন্য দরকারি ৫ অ্যাপ

ছবির মডেল: মিম, পূর্ণিমা, নুসরাত ফারিয়া (ইন্সটাগ্রাম থেকে) সময় পেলেই সেলফি কিংবা গ্রুপ ছবি। তারপর পোস্ট হয়ে যায় ফেসবুক বা ইন্সটাগ্রামে। স্মার্টফোনে কয়েকটি অ্যাপ থাকলেই আপনার এই ছবিটি হতে পারে আরো সুন্দর । আজ আপনাকে জানাবো ছবি সম্পাদনার জন্য দরকারি ৫টি অ্যাপের কথা। যা আপনার  ছবিকে আরো আকর্ষণীয়   করে তুলবে। প্রিজমা:  ছবিকে অন্য নতুনত্ব দেওয়ার জন্য সব থেকে ভালো অ্যাপ এটি। যার সাহায্যে আপনার ছবিকে পেন্টিং, স্কেচের মতো এফেক্ট দেওয়া যায়। এই অ্যাপে অনেকগুলো ফিলটার রয়েছে।  প্রিজমা অ্যাপ   আইওএস এবং অ্যানড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া যায়। রেট্রিকা:  এই অ্যাপেও ব্যবহারকারীরা ছবিতে অনেক ধরনের এফেক্ট দিতে পারবেন। এই অ্যাপের সাহায্যে আপনি সরাসরি ছবি তুলতেও পারবেন। অ্যাপের ফিচারের সাহায্যে আপনি ছবিকে আরও ভালো এডিট করতে পাবেন। ক্যান্ডি ক্যামেরা:  এই অ্যাপের মাধ্যমে আপনি ছবিতে ১০০ এফেক্ট আর ফিল্টার লাগাতে পারবেন। এর ফিল্টারের মধ্যে বিউটি ফিকেশনের মতো এফেক্টও রয়েছে। ফলে আপনার সেলফি আরও ক্লিয়ার আর সুন্দর হয়ে উঠবে। টেলিপোর্ট ফটো:  এই অ্যা...

গাড়ির টায়ার কালো হয় কেন?

চাকা ছাড়া কি গাড়ি চলে? চলে না। তা তো সবাই জানি। তবে কখনো কি ভেবেছেন, সব গাড়ির টায়ার কালো হয় কেন? গাড়ি তো বিভিন্ন রঙের হয়। তাহলে টায়ার কেন অন্য রঙের হয় না? জেনে নিন গাড়ির টায়ার কালো হওয়ার কারণ- ইতিহাস বলছে, টায়ারের রং আগে সাদা ছিল। হঠাৎ রং পরিবর্তন হয়েছে। টায়ারের সাদা রংকে আভিজাত্যের প্রতীক ভাবা হতো। ‘ক্লাসিক’ গাড়ির পরিচয় ছিল এ সাদা টায়ার। যা পরিষ্কার করার জন্যও নিতে হতো বিশেষ ব্যবস্থা। জানা যায়, টায়ার তৈরি হয় রাবার দিয়ে, যার রং হালকা ধূসর। টায়ার মজবুত করতে আগে এরসঙ্গে মেশানো হতো জিঙ্ক অক্সাইড। ফলে টায়ার হয়ে যেত সাদা। কিন্তু এখনো জিঙ্ক অক্সাইড মেশানো হয়। তাহলে এমন হচ্ছে কেন? এর পেছনে রয়েছে এক গল্প। টায়ারের রং পরিবর্তনের বিষয়টি প্রথম লক্ষ্য করেন সাংবাদিক ডেভিড ট্রেসি। তিনি ফোর্ড গাড়ির একটি মডেলে দেখেন সাদা টায়ার। খোঁজ নিয়ে জানতে পারেন, টায়ার প্রস্তুতকারক সংস্থাগুলো ১৯১৭ সাল থেকে টায়ার তৈরিতে কার্বন ব্ল্যাক ব্যবহার শুরু করেন। তিনি জানান, গ্যাস বা তেলের অসম্পূর্ণ জ্বলনের ফলে সৃষ্টি হয় কার্বন ব্ল্যাক। এটি টায়ারকে ইউভি রশ্মি থেকে রক্ষা করে। ফলে অতিরিক্ত গরমেও টায়ার ফেটে ...

অ্যাম্বুলেন্স’ শব্দটি উল্টো করে লেখা থাকে কেন

অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজনে ব্যবহৃত একটি বাহন। মানুষের অসুস্থতায় জরুরি চিকিৎসাসেবা দিতে বাহনটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, অ্যাম্বুলেন্সের সামনের অংশে ‘অ্যাম্বুলেন্স’ শব্দের ইংরেজি বর্ণগুলো উল্টো করে লেখা থাকে? কেন এমন করা হয়ে থাকে? এটা কি কোন ভুল নাকি এর পেছনে কোন কারণ রয়েছে? আপনারা নিশ্চয়ই জানেন, আমরা আয়নায় যখন কোন জিনিসের প্রতিবিম্ব দেখি; তখন তা আনুভূমিকভাবে উল্টো দেখি। যেমন- আয়নায় আমাদের ডানহাতকে বামহাত দেখায়। ঠিক তেমনি আয়নায় কোন শব্দ দেখলে তা উল্টো দেখা যায়। যা বাস্তবে ডান থেকে শুরু হয়, তা আয়নায় বাম থেকে। গাড়ির সামনে যে লুকিং গ্লাস থাকে তাতে ড্রাইভার পেছনে থাকা গাড়ির অবস্থান দেখতে পারেন।  অ্যাম্বুলেন্সের সামনে  কোন গাড়ি থাকলে সে গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসে উল্টো অ্যাম্বুলেন্সের সঠিক প্রতিবিম্ব দেখতে পাবেন এবং সহজে অ্যাম্বুলেন্সের জন্য পথ ছেড়ে দিতে পারবেন। মূলত এ ভাবনা থেকেই অ্যাম্বুলেন্সের সামনে শব্দটি উল্টো করে লেখা থাকে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে, অ্যাম্বুলেন্সের জন্য তো নির্ধারিত সাইরেন রয়েছে। যার মাধ্যমে সহজে বোঝা যায়। তাহলে এ লে...