Skip to main content

বিশ্বের প্রথম স্মার্টফোন কেমন ছিল?

স্মার্টফোন ছাড়া যেন এক মিনিটও চলতে পারি না। ফোন বা মেসেজ করা ছাড়াও, কেনাকাটা, ব্যাংকিং, সিনেমা দেখা, গান শোনা, খবর দেখা- স্মার্টফোনের দৌলতে প্রায় সব কিছুই এখন হাতের মুঠোয়।
জানেন কি প্রথম স্মার্টফোন কবে তৈরি হয়েছিল? কারা তৈরি করেছিল বিশ্বের প্রথম স্মার্টফোন? কী কী ফিচার ছিল সেই ফোনে? আসুন জেনে নেওয়া যাক-
১৯৯৪ সালে আইবিএম আর মিতসুবিসি ইলেক্ট্রিক কর্পোরেশন যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম স্মার্টফোন। ফোনটির নাম সিমন। এটিই বিশ্বের প্রথম স্মার্টফোন, যে ফোনে কোনও কি-প্যাড ছিল না।
এখনকার স্মার্টফোনের মতোই টাচস্ক্রিনে ভেসে ওঠা নম্বরে আঙুল ছুঁইয়ে কল করতে হতো। ফোনটির দৈর্ঘ্য ছিল ৮ ইঞ্চি, চওড়ায় ২.৫ ইঞ্চি এবং ফোনটি ১.৫ ইঞ্চি পুরু ছিল। ওজন ছিল ৫০০ গ্রাম।
বিশ্বের প্রথম স্মার্টফোনের মেমরি ছিল মাত্র ১ এমবি। ফোনের ব্যাটারিও ছিল খুবই দুর্বল। কারণ একবার ফুল চার্জ দেওয়ার পর মাত্র ১ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। তবে ইমেল, গেমিং-এর মতো একাধিক সুবিধা ছিল এই ফোনে।
১৯৯৪ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রে উন্মুক্ত হয় সিমন। দাম ছিল ৮৯৯ ডলার। সে সময় এক বছরের মধ্যে মোট ৫০ হাজার ইউনিট সিমন বিক্রি হয়েছিল। কিন্তু ১৯৯৫ সালেই এই ফোনের উৎপাদন বন্ধ করে দেয় আইবিএম আর মিতসুবিসি।

Comments

Popular posts from this blog

Monir Hashmi Akash

                                                                                                                                          V isit My Page :             Monir Hashmi Akash               

নতুন পাসপোর্ট করছেন? যে তথ্য জানা জরুরি

নতুন পাসপোর্ট করতে দিয়েছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেছে। এখনও হাতে পাননি পাসপোর্ট। এসএমএস করলে উত্তর আসে Pending for Passport Personalization কিংবা Pending for Backend Verification। এমন অবস্থায় আপনার করণীয় কী? সে তথ্য আজ আপনাকে জানাব। ১. Payment verification result – Name Mismatch : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার নামের বানান এবং পাসপোর্ট ফরমে লিখা নামের বানানে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদ, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করুন। ২. Your application is pending on payment investigation (Amount mismatch or reference number mismatch) : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার পরিমাণ এবং পাসপোর্ট ফরমে লিখা টাকা জমা দেওয়ার পরিমাণ অথবা ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের নম্বরে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদসহ যোগাযোগ করুন। উল্লেখ্য সাধারণ প্রাপ্তির ক্ষেত্রে জমা ৩,৪৫০ টাকা এবং জরুরি প্রাপ্তির ক্ষেত্রে ৬,৯০০ টাকা এর কম বা বেশি লিখলে এই সমস্যা দেখা যায়। ৩. Pending for police approval : আপনার...

বিশ্বের বৃহত্তম ১০টি শপিং মল

বিশ্বের বৃহত্তম শপিং মল নিয়ে এই অ্যালবাম। সানওয়ে পিরামিড : এটি মালয়েশিয়াতে অবস্থিত। অনেক বিদেশি পর্যটক এখানে কেনাকাটা করতে আসেন। এসএম সিটি নর্থ : ফিলিপাইনে অবস্থিত এ শপিং মলটি দেখতে অনেক সুন্দর। পার্সিয়ান গালফ কমপ্লেক্স : এ শপিং মলটি ইরানের সিরাজ নগরীতে অবস্থিত। নিউ সাউথ চায়না মল : চীনের ডনগুয়ান অঞ্চলে এই শপিং মলটি অবস্থিত। মিড ভ্যালি মেগামল : মালয়েশিয়াতে এই শপিং মলটির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। ইশফাহান সিটি সেন্টার : এই শপিং মলটি ইরানে অবস্থিত। গোল্ডেন রিসোর্সেস মল : চীনের বেইজিংয়ে অবস্থিত এই শপিং মলটিতে সব সৌখিন মানুষ কেনাকাটা করতে আসেন। সেভাহির মল : তুরস্কের ইস্তাম্বুলে রয়েছে এই শপিং মল। সেন্ট্রাল ওয়ার্ল্ড : থাইল্যান্ডের ব্যাংককে এই শপিং মলটি অবস্থিত। ওয়ান উটামা সেলাঙ্গর : মালয়েশিয়ার এই শপিং মলটিতে সব মূল্যবান পণ্য সামগ্রী পাওয়া যায়।