Skip to main content

গুগল ম্যাপে সঠিক রাস্তা না দেখালে যা করবেন

রাস্তায় বের হয়ে সমস্যায় পড়েছেন। মানুষকে জিজ্ঞাসা করেও বুঝতে পারছেন না আপনার গন্তব্যে পৌঁছাবেন কিভাবে। এমন সময় অনেকের সঙ্গী হয় গুগল ম্যাপ।
তবে অ্যাপ ঠিকঠাক কাজ না করার অভিযোগ অনেকের। ফোনেরই কিছু সাধারণ সেটিংস এর কারণে গুগল ম্যাপে সঠিকভাবে রাস্তা দেখায় না। এর ফলে নেভিগেশন-এ সমস্যা হয়।
বিভিন্ন কারণে ভুল লোকেশন দেখায় গুগল ম্যাপ। কম জিপিএস সিগন্যাল, কম্পাস ক্যালিব্রেট করা না থাকা ইত্যাদি কারণে সমস্যা দেখা যেতে পারে অ্যাপে।
তবে খুব সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে তার আগে গুগল কিভাবে লোকেশান ট্র্যাক করে জানা প্রয়োজন। গুগল বিভিন্ন পদ্ধতিতে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করে থাকে।
১. জিপিএস - প্রায় ২০টি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ফোনের জিপিএস অবস্থান ট্র্যাক করতে পারে গুগল। 
২. ওয়াই ফাই - ফোন ওয়াই ফাই এর সঙ্গে যুক্ত থাকলে সেই ওয়াই ফাই এর লোকেশন থেকে ফোনের ওয়াই ফাই লোকেশন ট্র্যাক করতে পারে গুগল ম্যাপ।
৩. মোবাইল নেটওয়ার্ক - মোবাইল নেটওয়ার্ক এর অবস্থান থেকেও ফোনের অবস্থান জানতে পারে গুগল ম্যাপ। 
এই সিগন্যালগুলো কম ক্ষমতাসম্পন্ন হলেই সঠিকভাবে ব্যবহারকারীর লোকেশন বুঝতে পারে না গুগল ম্যাপ।

এই সমস্যার সমাধান করবেন যেভাবে -
প্রথম পদ্ধতি: ফোনে গুগল ম্যাপ খুলুন। কম্পাস ক্যালিব্রেট হওকম্পাস ক্যালিব্রেট হওয়া পর্যন্ত ফোনটি 8 এর মতো করে ঘোরান।

দ্বিতীয় পদ্ধতি: অ্যানড্রয়েড ফোনের সেটিংস এ যান। লোকেশান অপশন সেলেক্ট করুন। লোকেশান সার্ভিসেস বন্ধ করে দিন। এবার হাই অ্যাকুরেসি অপশন সিলেক্ট করুন।

Comments

Popular posts from this blog

Monir Hashmi Akash

                                                                                                                                          V isit My Page :             Monir Hashmi Akash               

নতুন পাসপোর্ট করছেন? যে তথ্য জানা জরুরি

নতুন পাসপোর্ট করতে দিয়েছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেছে। এখনও হাতে পাননি পাসপোর্ট। এসএমএস করলে উত্তর আসে Pending for Passport Personalization কিংবা Pending for Backend Verification। এমন অবস্থায় আপনার করণীয় কী? সে তথ্য আজ আপনাকে জানাব। ১. Payment verification result – Name Mismatch : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার নামের বানান এবং পাসপোর্ট ফরমে লিখা নামের বানানে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদ, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করুন। ২. Your application is pending on payment investigation (Amount mismatch or reference number mismatch) : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার পরিমাণ এবং পাসপোর্ট ফরমে লিখা টাকা জমা দেওয়ার পরিমাণ অথবা ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের নম্বরে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদসহ যোগাযোগ করুন। উল্লেখ্য সাধারণ প্রাপ্তির ক্ষেত্রে জমা ৩,৪৫০ টাকা এবং জরুরি প্রাপ্তির ক্ষেত্রে ৬,৯০০ টাকা এর কম বা বেশি লিখলে এই সমস্যা দেখা যায়। ৩. Pending for police approval : আপনার...

বিশ্বের বৃহত্তম ১০টি শপিং মল

বিশ্বের বৃহত্তম শপিং মল নিয়ে এই অ্যালবাম। সানওয়ে পিরামিড : এটি মালয়েশিয়াতে অবস্থিত। অনেক বিদেশি পর্যটক এখানে কেনাকাটা করতে আসেন। এসএম সিটি নর্থ : ফিলিপাইনে অবস্থিত এ শপিং মলটি দেখতে অনেক সুন্দর। পার্সিয়ান গালফ কমপ্লেক্স : এ শপিং মলটি ইরানের সিরাজ নগরীতে অবস্থিত। নিউ সাউথ চায়না মল : চীনের ডনগুয়ান অঞ্চলে এই শপিং মলটি অবস্থিত। মিড ভ্যালি মেগামল : মালয়েশিয়াতে এই শপিং মলটির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। ইশফাহান সিটি সেন্টার : এই শপিং মলটি ইরানে অবস্থিত। গোল্ডেন রিসোর্সেস মল : চীনের বেইজিংয়ে অবস্থিত এই শপিং মলটিতে সব সৌখিন মানুষ কেনাকাটা করতে আসেন। সেভাহির মল : তুরস্কের ইস্তাম্বুলে রয়েছে এই শপিং মল। সেন্ট্রাল ওয়ার্ল্ড : থাইল্যান্ডের ব্যাংককে এই শপিং মলটি অবস্থিত। ওয়ান উটামা সেলাঙ্গর : মালয়েশিয়ার এই শপিং মলটিতে সব মূল্যবান পণ্য সামগ্রী পাওয়া যায়।