Skip to main content

সুন্দর ছবির জন্য দরকারি ৫ অ্যাপ


ছবির মডেল: মিম, পূর্ণিমা, নুসরাত ফারিয়া (ইন্সটাগ্রাম থেকে)
সময় পেলেই সেলফি কিংবা গ্রুপ ছবি। তারপর পোস্ট হয়ে যায় ফেসবুক বা ইন্সটাগ্রামে। স্মার্টফোনে কয়েকটি অ্যাপ থাকলেই আপনার এই ছবিটি হতে পারে আরো সুন্দর
আজ আপনাকে জানাবো ছবি সম্পাদনার জন্য দরকারি ৫টি অ্যাপের কথা। যা আপনার ছবিকে আরো আকর্ষণীয় করে তুলবে।
প্রিজমা: ছবিকে অন্য নতুনত্ব দেওয়ার জন্য সব থেকে ভালো অ্যাপ এটি। যার সাহায্যে আপনার ছবিকে পেন্টিং, স্কেচের মতো এফেক্ট দেওয়া যায়। এই অ্যাপে অনেকগুলো ফিলটার রয়েছে। প্রিজমা অ্যাপ আইওএস এবং অ্যানড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া যায়।
রেট্রিকা: এই অ্যাপেও ব্যবহারকারীরা ছবিতে অনেক ধরনের এফেক্ট দিতে পারবেন। এই অ্যাপের সাহায্যে আপনি সরাসরি ছবি তুলতেও পারবেন। অ্যাপের ফিচারের সাহায্যে আপনি ছবিকে আরও ভালো এডিট করতে পাবেন।
ক্যান্ডি ক্যামেরা: এই অ্যাপের মাধ্যমে আপনি ছবিতে ১০০ এফেক্ট আর ফিল্টার লাগাতে পারবেন। এর ফিল্টারের মধ্যে বিউটি ফিকেশনের মতো এফেক্টও রয়েছে। ফলে আপনার সেলফি আরও ক্লিয়ার আর সুন্দর হয়ে উঠবে।
টেলিপোর্ট ফটো: এই অ্যাপের সব থেকে বিশেষ ফিচার হচ্ছে এর সাহায্যে আপনি নিজের ছবির ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। এই অ্যাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকে। ফলে আপনি ছবির রংও পরিবর্তন করতে পারবেন।
ইউক্যাম মেকাপ: এই অ্যাপে এমন একটি ফিল্টার আছে যার সাহায্যে আপনি ছবিতে মেকআপও করতে পারবেন। ছবিতে লিপস্টিক লাগাতে পারবেন, আইব্রো শেপও বদলে দিতে পারবেন।

Comments

Popular posts from this blog

Monir Hashmi Akash

                                                                                                                                          V isit My Page :             Monir Hashmi Akash               

নতুন পাসপোর্ট করছেন? যে তথ্য জানা জরুরি

নতুন পাসপোর্ট করতে দিয়েছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেছে। এখনও হাতে পাননি পাসপোর্ট। এসএমএস করলে উত্তর আসে Pending for Passport Personalization কিংবা Pending for Backend Verification। এমন অবস্থায় আপনার করণীয় কী? সে তথ্য আজ আপনাকে জানাব। ১. Payment verification result – Name Mismatch : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার নামের বানান এবং পাসপোর্ট ফরমে লিখা নামের বানানে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদ, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করুন। ২. Your application is pending on payment investigation (Amount mismatch or reference number mismatch) : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার পরিমাণ এবং পাসপোর্ট ফরমে লিখা টাকা জমা দেওয়ার পরিমাণ অথবা ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের নম্বরে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদসহ যোগাযোগ করুন। উল্লেখ্য সাধারণ প্রাপ্তির ক্ষেত্রে জমা ৩,৪৫০ টাকা এবং জরুরি প্রাপ্তির ক্ষেত্রে ৬,৯০০ টাকা এর কম বা বেশি লিখলে এই সমস্যা দেখা যায়। ৩. Pending for police approval : আপনার...

বিশ্বের বৃহত্তম ১০টি শপিং মল

বিশ্বের বৃহত্তম শপিং মল নিয়ে এই অ্যালবাম। সানওয়ে পিরামিড : এটি মালয়েশিয়াতে অবস্থিত। অনেক বিদেশি পর্যটক এখানে কেনাকাটা করতে আসেন। এসএম সিটি নর্থ : ফিলিপাইনে অবস্থিত এ শপিং মলটি দেখতে অনেক সুন্দর। পার্সিয়ান গালফ কমপ্লেক্স : এ শপিং মলটি ইরানের সিরাজ নগরীতে অবস্থিত। নিউ সাউথ চায়না মল : চীনের ডনগুয়ান অঞ্চলে এই শপিং মলটি অবস্থিত। মিড ভ্যালি মেগামল : মালয়েশিয়াতে এই শপিং মলটির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। ইশফাহান সিটি সেন্টার : এই শপিং মলটি ইরানে অবস্থিত। গোল্ডেন রিসোর্সেস মল : চীনের বেইজিংয়ে অবস্থিত এই শপিং মলটিতে সব সৌখিন মানুষ কেনাকাটা করতে আসেন। সেভাহির মল : তুরস্কের ইস্তাম্বুলে রয়েছে এই শপিং মল। সেন্ট্রাল ওয়ার্ল্ড : থাইল্যান্ডের ব্যাংককে এই শপিং মলটি অবস্থিত। ওয়ান উটামা সেলাঙ্গর : মালয়েশিয়ার এই শপিং মলটিতে সব মূল্যবান পণ্য সামগ্রী পাওয়া যায়।