Skip to main content

আসছে অ্যানড্রয়েড ১০! বদলে যাবে আপনার স্মার্টফোন

আনুষ্ঠানিকভাবে অ্যানড্রয়েড-কিউ এর অফিশিয়াল নাম ঘোষণা করেছে গুগল। এতোদিন অ্যানড্রয়েড ভার্সনের নাম হয়েছে মিস্টির নামে। এবার সরাসরি সংখ্যা ব্যবহার করে অ্যানড্রয়েড-কিউ এর নাম রাখা হল অ্যানড্রয়েড ১০।
এরই মধ্যে নতুন এ অপারেটিং সিস্টেম কয়েক দফা ডেভেলপার ও পাবলিক বেটা সংস্করণে প্রকাশিত হয়েছে। সামনে এসেছে এই এর কিছু ফিচার।
জেনে নিন কী কী নতুন ফিচার থাকছে -
ডার্ক মোড: এই ফিচারটি প্রথমে পাবলিক বেটা ভার্সনে রিলিজ করা হয়েছিল। পরে গুগলের আইও ডেভেলপার সম্মেলনে ফিচার নিশ্চিত করা হয়। সেটিংসে ব্যাটারি ট্যাব থেকে ডার্ক থিম চালু করা যাবে। গুগল গত কয়েক মাসে তাদের কিছু অ্যাপে এ মোড যুক্ত করেছে।
লোকেশন: অ্যানড্রয়েড ১০ সংস্করণে প্রাইভেসি সুরক্ষার বিষয়কে গুরুত্ব দিচ্ছে গুগল। অ্যাপে লোকেশন অ্যাকসেস যাতে ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়টি যুক্ত করা হচ্ছে। এ ছাড়া লোকেশন সেবা চালু বা বন্ধ করার সুবিধার পাশাপাশি কোনো অ্যাপে অনুমতি ছাড়া লোকেশন সেবা চালু হবে না, সেটাও নিশ্চিত করা হয়েছে।
ফাস্ট শেয়ার: অ্যানড্রয়েড ১০-এর সঙ্গে নতুন একটি ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারের সাহায্যে ইউজাররা খুব সহজেই ফাইল শেয়ার করতে পারবে। এই ফিচারে নাম ফাস্ট শেয়ার।
ব্যাটারি নির্দেশক: এই মুহূর্তে বাজারে যতো স্মার্টফোন রয়েছে তার প্রায় সবগুলোতেই কত শতাংশ চার্জ রয়েছে তা দেভায়। কিন্তু অ্যানড্রয়েড ১০-এ আপনি জানতে পারবেন আপনার ফোন কতক্ষণ চলবে।
বিভিন্ন রঙের থিম: ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন আনার পাশাপাশি বিভিন্ন রঙের থিম ব্যবহার করার সুযোগ দিতে পারে অ্যানড্রয়েড ১০।
ওয়াইফাই: ব্যবহারকারীকে প্রতিবার পাসওয়ার্ড টাইপ করতে হবে না। কিউআর কোড ব্যবহার করেই ওয়াই-ফাই ব্যবহার করা যাবে। এতে ওয়াই-ফাই সেবাদাতাকে বারবার পাসওয়ার্ড বলার প্রয়োজনও পড়বে না।
অডিও-ভিডিও ফরম্যাট: অ্যানড্রয়েড ১০-এ টেনে আরও বেশি ভিডিও কোডেক সমর্থন করবে। এতে ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভিডিও ও অডিও শুনতে পারবেন।
ডেস্কটপ মোড: অ্যানড্রয়েড ১০-এ থাকবে বিশেষ ডেস্কটপ মোড। যা হ্যান্ডসেটকে সহজে ডেস্কটপের সঙ্গে যুক্ত করা যাবে। এতে কাজে আরও বেশি গতিশীলতা বাড়বে।

Comments

Popular posts from this blog

Monir Hashmi Akash

                                                                                                                                          V isit My Page :             Monir Hashmi Akash               

নতুন পাসপোর্ট করছেন? যে তথ্য জানা জরুরি

নতুন পাসপোর্ট করতে দিয়েছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেছে। এখনও হাতে পাননি পাসপোর্ট। এসএমএস করলে উত্তর আসে Pending for Passport Personalization কিংবা Pending for Backend Verification। এমন অবস্থায় আপনার করণীয় কী? সে তথ্য আজ আপনাকে জানাব। ১. Payment verification result – Name Mismatch : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার নামের বানান এবং পাসপোর্ট ফরমে লিখা নামের বানানে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদ, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করুন। ২. Your application is pending on payment investigation (Amount mismatch or reference number mismatch) : আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার পরিমাণ এবং পাসপোর্ট ফরমে লিখা টাকা জমা দেওয়ার পরিমাণ অথবা ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের নম্বরে অসমাঞ্জস্যতা পাওয়া গেছে। দ্রুত পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্ট প্রাপ্তির রশিদসহ যোগাযোগ করুন। উল্লেখ্য সাধারণ প্রাপ্তির ক্ষেত্রে জমা ৩,৪৫০ টাকা এবং জরুরি প্রাপ্তির ক্ষেত্রে ৬,৯০০ টাকা এর কম বা বেশি লিখলে এই সমস্যা দেখা যায়। ৩. Pending for police approval : আপনার...

বিশ্বের বৃহত্তম ১০টি শপিং মল

বিশ্বের বৃহত্তম শপিং মল নিয়ে এই অ্যালবাম। সানওয়ে পিরামিড : এটি মালয়েশিয়াতে অবস্থিত। অনেক বিদেশি পর্যটক এখানে কেনাকাটা করতে আসেন। এসএম সিটি নর্থ : ফিলিপাইনে অবস্থিত এ শপিং মলটি দেখতে অনেক সুন্দর। পার্সিয়ান গালফ কমপ্লেক্স : এ শপিং মলটি ইরানের সিরাজ নগরীতে অবস্থিত। নিউ সাউথ চায়না মল : চীনের ডনগুয়ান অঞ্চলে এই শপিং মলটি অবস্থিত। মিড ভ্যালি মেগামল : মালয়েশিয়াতে এই শপিং মলটির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। ইশফাহান সিটি সেন্টার : এই শপিং মলটি ইরানে অবস্থিত। গোল্ডেন রিসোর্সেস মল : চীনের বেইজিংয়ে অবস্থিত এই শপিং মলটিতে সব সৌখিন মানুষ কেনাকাটা করতে আসেন। সেভাহির মল : তুরস্কের ইস্তাম্বুলে রয়েছে এই শপিং মল। সেন্ট্রাল ওয়ার্ল্ড : থাইল্যান্ডের ব্যাংককে এই শপিং মলটি অবস্থিত। ওয়ান উটামা সেলাঙ্গর : মালয়েশিয়ার এই শপিং মলটিতে সব মূল্যবান পণ্য সামগ্রী পাওয়া যায়।